Tuesday, 13 August 2019

নিষাদ

নিষাদ

একটা নিষাদ জেগে আছে—
মধ্যরাতে বালিমাখা পা— শজারুর
বংশাবতংশের মাঝখান দিয়ে হেঁটে যায় ৷

প্রতিরাতে বুক থেকে একটা করে
নিভন্ত পাখি উড়িয়ে দিই,
যাদের ডানার কোণ টনটনে বেদনায় নীল...

তীরের ডগার আগুনের শলাকার মত
আধপোড়া হয়ে পড়ে আছে
ছিন্নদেহী শহীদের শব—
নিঃশ্চুপে ফিরে গেছে 
অবেলার পাখিদের কলরব—

তবুও একটা নিষঙ্গ জেগে থাকে,

পৃথিবীর নিষঙ্গীর খোঁজে...


©মানস সবুজ নিয়োগী

No comments:

Post a Comment

প্রদীপ

প্রদীপ অতন্দ্রিল নিষ্পেষণে কেটে যায় দিন, রাতের পাংশু চাঁদ ফুটবলের মত গড়িয়ে নেমে আসে ; পড়ে থাকে— পরিত্যক্ত আবর্জনাস্তুপে ৷ এ পথে অনে...