পাঁজরে ঝড়ের শব্দ
বারুদ আছে,আগুন তুমি এসো ৷
গলা দিয়ে নেমে যায় ম্যাগমাটিক লাভা,
নির্বাক জ্বালা আরও জান্তব হয়৷
শরীর জুড়ে খেলা করে
তোমার গলার স্বর--ভাইরাস !
আরও উত্তপ্ত হচ্ছে নিউরন,
কেউ বুকে নিচ্ছে বারুদ,
কেউ আগুন!
গোলাপ আঁকা গ্লাস,
কেউ আগুনে ঢালে জল ৷
ধোঁয়াভর্তি মুখ
বৃষ্টির রাতে টোকা দেয় দরজায়---
"আগুন তুমি জেগে?
আমি শ্মশান থেকে আসছি! "
©মানস সবুজ নিয়োগী
No comments:
Post a Comment