Monday, 3 July 2017

দশ মিনিট

               দশ মিনিট

এ রাস্তায় আর বাস আসবে না
                          দশ মিনিট ।
পথের এ ইচ্ছেমতো ভেজা
দাড়িয়ে দেখছে আড়চোখ,
গড়ানো জল-ধুলো
ভিজিয়ে যাচ্ছে পা,
আর জলের বেসাতিতে মত্ত মেঘ ।
আগে জানা ছিল না
প্রেম থেকে প্রতিহিংসাও জন্মে ।
কয়েকটা বিদ্যুৎ ভেঙে ফেলে মাঠ,
আরেকটা ভূমিকম্প বয়ে যায়
পৃথিবীর রক্ত-মাংস চিরে---
ফাটলটা এগিয়ে এসে দাঁড়ায় রাস্তায়,
দুহাত তুলে বলে---'থামো'
এ রাস্তায় আর বাস আসবে না
                          দশ মিনিট ।

No comments:

Post a Comment

প্রদীপ

প্রদীপ অতন্দ্রিল নিষ্পেষণে কেটে যায় দিন, রাতের পাংশু চাঁদ ফুটবলের মত গড়িয়ে নেমে আসে ; পড়ে থাকে— পরিত্যক্ত আবর্জনাস্তুপে ৷ এ পথে অনে...